|
প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০
সিলেটের দুই ল্যাবে শনিবার (১৯ সেপ্টেম্বর) আরও ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তন্মধ্যে ওসমানী মেডিকেলের ল্যাবে ১৩ জন ও শাবির পিসিআর ল্যাবে ৭ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তরা সিলেট বিভাগের চার জেলার বাসিন্দা।
ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার করোনাভাইরাস শনাক্ত হওয়াদের মধ্যে সিলেটের ৩ জন চিকিৎসক রয়েছেন। আক্রান্ত ১৩ জনের মধ্যে সিলেট জেলার ১০ জন ও মৌলভীবাজার জেলার ৩ জন রয়েছেন।
এদিকে শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে আজ শনিবার ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনাগুলো পরীক্ষা শেষে ৭ জন ব্যক্তি করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে সিলেটের ৫ জন, সুনামগঞ্জের ১ জন ও হবিগঞ্জ জেলার ১ জন রয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D