|
প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০
সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। তবে, একই সময়ে পজিটিভ ধরা পড়েছে ৪৯ জনের। স্বাস্থ্য বিভাগ, সিলেট-এর শনিবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
শনিবার স্বাস্থ্য বিভাগ, সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টার এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্য এ অনুযায়ী, এ বিভাগে বর্তমানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ২৬৩ জনে। এর মধ্যে সিলেটে সর্বোচ্চ ৬৬০০ জন। সুনামগঞ্জে ২২৯২ জন, হবিগঞ্জে ১৭০৭ জন এবং মৌলভীবাজাওে ১৬৬৩ জন।
করোনায় এ পর্যন্ত মারা যাওয়া ২১১ জনের জনের সিলেট জেলায় ১৫৩, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজার জেলায় ২১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গেল ২৪ ঘন্টায় এ বিভাগে করোনায় কারো মৃত্যু হয়নি।
বুলেটিনের তথ্য অনুযায়ী, চার জেলায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৯৭৭৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫০৭২, সুনামগঞ্জে ১৯৭৭, হবিগঞ্জে ১২৫২, মৌলভীবাজারে ১৪৭৮ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য বিভাগ সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিসংখ্যান থেকে আরও জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে চার জেলায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০৯ জন। এর মধ্যে সিলেটে৭০ জন, সুনামগঞ্জে ৯ জন, হবিগঞ্জে ১৫ জন এবং মৌলভীবাজারে ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
সিলেটে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয়। ওসমানীর ল্যাবে সিলেট জেলার ও শাবির ল্যাবে সুনামগঞ্জ জেলা থেকে সংগৃহিত নমুনাগুলো পরীক্ষা করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D