|
প্রকাশিত: ৭:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০
সিলেট নগরীর দি এইডেড হাই স্কুলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে প্রশংসাপত্র বাবদ ৫০০ টাকা করে আদায় করা অর্থ ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা বিভাগ। সম্প্রতি বিষয়টি তদন্ত করে সত্যতা পাবার পর শিক্ষা বিভাগ এমন নির্দেশনা দেয়।
জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষার রেজাল্ট গত ৩১ মে প্রকাশিত হয়। এর প্রায় দু’মাস পর শিক্ষা মন্ত্রণালয় অনলাইনে ভর্তি আহবান করে। এরপর কলেজে ভর্তি হতে এসএসসি উত্তীর্ণ ছাত্রছাত্রী স্ব-স্ব স্কুল থেকে প্রশংসাপত্র গ্রহণ করে। করোনাকালীন এ দুঃসময়ে নগরীর দি এইডেড হাই স্কুল শিক্ষার্থীদের কাছ থেকে প্রশংসাপত্র বাবদ জনপ্রতি ‘৫০০’ টাকা আদায় করে। গত ১১ সেপ্টেম্বর স্থানীয় একটি দৈনিকে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি জেলা শিক্ষা বিভাগের নজরে আসে। সম্প্রতি জেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার নাজমা বেগম ঐ স্কুলে গেলে প্রধান শিক্ষক অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি স্বীকার করে । এ সময় তিনি জানান, ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে তাঁরা পাঁচশ’ টাকা করে আদায় করেছেন। তবে, প্রশংসাপত্র বাবদ জনপ্রতি ‘৫০০’ টাকা আদায় নিয়ম বর্হিভ‚ত এবং অতিরিক্ত ফি হিসেবে বিবেচিত বলে জানিয়েছে শিক্ষা বিভাগ।
সম্প্রতি জেলা শিক্ষা অফিসার নাজমা বেগম স্বাক্ষরিত একপত্রে দি এইডেড হাই স্কুলে প্রশংসাপত্র বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত টাকা ফেরত এবং আর কোন শিক্ষার্থীদের কাছ থেকে এ ফি আদায় না করতে প্রধান শিক্ষককে নির্দেশনা দেয়া হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D