|
প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০
করোনাভাইরাসে আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও অন্যান্য নেতৃবৃন্দের সুস্থতা কামনায় সিলেট মহানগর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বাদ আছর হযরত শাহজালার (রহ.) এর মাজার প্রাঙ্গনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে করোনায় আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির প্রবীন নেতা আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, শারীরিক আসুস্থ সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো’সহ অন্যান্য নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং গুম হওয়া কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সাবেক এমপি এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও ড্রাইভার আনছার আলীর সন্ধান কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা জমির উদ্দিন।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফা, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, মহানগর বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, জেলা বিএনপির সাবেক সহ প্রকাশনা সম্পাদক ছালিক আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহ-যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সাবেক সদস্য ফরিদ উদ্দিন, মহানগর বিএনপির নেতা আলমগীর কবির মুন্না, জেলা যুবদল নেতা সাহেদ আহমদ, রফিক উদ্দিন, আব্দুল মজিদ, তমিজুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, আব্দুল মুকিত সুমেল, গোলাম কিবরিয়া, আমির হোসেন, জেলা ছাত্রদলের সহ সভাপতি জহুরুল ইসলাম রাসেল, যুবদল নেতা আব্দুস সালাম, শওকত আলী, রুহেল আহমদ কালাম, আজহার উদ্দিন চৌধুরী, জাহেদ আহমদ, শাহাব উদ্দিন, সাঈদ আহমদ, আব্দুর রহিম, শাহ বদরুল, জুনেদ আহমদ, আব্দুল মন্নান প্রমুখ।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D