|
প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০
সিলেটের জৈন্তাপুর থেকে লিডিং ইউনিভার্সিটির ছাত্র শাহরিয়া আসিফকে (২০) অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর সদস্যরা প্রায় ৮ ঘন্টা প্রচেষ্টা চালিয়ে মৌলভীবাজারের বড়লেখা থানার বোবারতল পাহাড়ী এলাকা থেকে তাকে অক্ষত অবস্থায় শনিবার সকালে উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় অপহরণের সাথে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে-গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল গ্রামের গুপেস সরকারের পুত্র সালসান (২০), বড়লেখা উপজেলার সোজাউল গ্রামের মৃত আজির উদ্দিনের দ্ইু পুত্র মো. শামীম মিয়া(৪০) ও ৩. মো. জাকির হোসেন (২৯) এবং একই উপজেলার চান্দেরগুল গ্রামের রহমত উল্যার পুত্র মো. আব্দুল করিম (২৮)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিডিং ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ওই ছাত্র গত ৯ সেপ্টেম্বর জৈন্তাপুর উপজেলার শ্রীপুর চা বাগানে বেড়ালে গেলে অপরাধী চক্র তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর তার পিতার কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ব্যাপারে ভিকটিমের পিতা মো: সরোয়ার হোসেন ছেদু(৫০) জৈন্তাপুর থানায় অভিযোগ দাখিল করেন। পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরা এ ঘটনার ছায়া তদন্ত করে প্রায় ৮ ঘন্টার চেষ্টায় বড়লেখার পাহাড়ি এলাকা থেকে চার অপহরণকারীসহ ওই শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়। ভিকটিমকে পিতার জিম্মায় এবং অপহরণকারীদের জৈন্তাপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D