দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহবায়ককে বরইকান্দি ইউনিয়ন বিএনপি’র অভিনন্দন

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহবায়ককে বরইকান্দি ইউনিয়ন বিএনপি’র অভিনন্দন

দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহবায়ক হিসেবে মিনাজুর রহমান মিজান মনোনিত হওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বরইকান্দি ইউনিয়ন বিএনপি। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বরইকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম বাচ্চু, সিনিয়র সহ সভাপতি ডাঃ এনামুল হক, বিএনপি নেতা শাহেদ খান স্বপন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল আহমদ মামুন, প্রচার সম্পাদক আব্দুল হাদী, সমাজকল্যাণ সম্পাদক ইমরানুজ্জামান ইমরান, সদস্য হাসান আহমদ, ছাত্রদল নেতা শিহাব আহমদ প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ বলেন, নবগঠিত কমিটির নেতৃত্বে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির আহবায়ক, বরইকান্দি ইউনিয়নের কৃতি সন্তান, মেধাবী ছাত্রনেতা মিনাজুর রহমান মিজানের নেতৃত্বে দক্ষিণ সুরমা ছাত্রদলের কার্যক্রম আরো গতিশীল হবে। তার নেতৃত্বে গণতন্ত্র পুনঃরূদ্ধারে ছাত্রদল দায়িত্বশীল ভূমিকা পালন করবে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট