|
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০
জকিগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের অবমূল্যায়িত এবং পদবঞ্চিত তৃণমূল ছাত্রদলের উদ্যোগে স্থানীয় জকিগঞ্জ বাজারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার মিছিলটি জকিগঞ্জ বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে এম এ হক চত্বরে এসে সমাপ্ত হয়। পরে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন চৌধুরীর পরিচালনায় পথসভায় বক্তারা বলেন, সাবেক ছাত্রলীগ কর্মী এবং ধানের শীষের বিরোধিতাকারী ব্যক্তিকে আহবায়ক দেয়া হয়েছে কমিটিতে। অযোগ্য ও ছাত্রত্বহীনদের দিয়ে যে পকেট কমিটি করা হয়েছে তা আগামী ৭২ ঘন্টার মধ্যে বাতিলের দাবি জানান বক্তারা।
বিক্ষোভ মিছিল ও পথসভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক তারেকুল ইসলাম ইমন, জকিগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা হাবিবুর রহমান হাবিব, দেলোয়ার হোসেন চৌধুরী, মেহেদি হাসান তালুকদার, জয়নাল আহমদ, জয়নুল আবেদীন সাদ্দাম, আহমেদ মোমিন, ফজলে রাব্বি সাদিক, কবির আহমদ, আলতাফ আহমদ, ইছামতী ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, সুমন আহমদ, জিসান আহমদ চৌধুরী, আহমেদ মিনহাজ, এম এইচ ইমরান,নোমান আহমদ,তারেক আহমদ, মাজেদ আহমদ মাজু, কাওছার আহমদ, জীবান আহমদ, সারওয়ার আহমদ,সাইফুল ইসলাম খান, সাইফুল ইসলাম চৌধুরী, রাসেল আহমদ, শিব্বির আহমেদ, সেলিম আহমদ তাপাদার, রুহুল আমিন, ইকবাল আহমদ, মুন্না হোসেন, আহমেদ জাবের, খুরশেদ আলম, তানজিব আহমেদ, জাহেদ আহমদ, কাওছার আহমদ, ইমন আহমেদ, আহমেদ মিছবাহ, দেলোয়ার হোসেন, জুয়েল আমিন, আতিক হাছান, সাঈদ আহমদ, বোরহান আহমদ চৌধুরী, লিমন আহমদ, শামীম আহমদ, জাহেদ আহমদ, এমাদ আহমদ, রাসেল আহমদ, জাকির আহমদ, মিজান আহমদ, হাছান আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D