|
প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০
গোলাপগঞ্জ উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ সরকারি কলেজ আহবায়ক কমিটিতে ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে পছন্দের লোকদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। শুধু তাই নয় বিগত সময়ের আন্দোলন সংগ্রামে যারা রাজপথে সংগ্রাম করেছে, কারা নির্যাতিত হয়েছে এবং রাজনৈতিক একাধিক মামলার আসামী হয়েছে এমন নেতাকর্মীদের যথাযথ পদে মূল্যায়ন করা হয়নি। নতুন পদ লাভকারীদের অনেকের ছাত্রত্ব নেই, অনেকে বিবাহ করে সন্তানের জনক, আবার অনেকে দীর্ঘ দিন প্রবাসে থেকে তারাও গোলাপগঞ্জের বিভিন্ন ইউনিটের কমিটিতেগুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছে। এতে ত্যাগী নেতাকর্মীরা হতবাক হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে ঢাকাদক্ষিণে গোলাপগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলা হয়। ছাত্রদল নেতা জাহেদ আহমদ মান্না লিখিত বক্তব্য পাঠ করে নবগঠিত এ তিনটি ইউনিটের কমিটি বাতিলের দাবি জানান। পদবঞ্চিতদের ব্যানারে আয়োজন করা হয় এ সংবাদ সম্মেলনের।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা ফখরুল ইসলাম শাকিল, সুজন আহমদ সুনু, , কামিল তালুকদার, সুবেদ আহমদ, তোফায়েল আহমদ সুমেল, সুয়েদ আহমদ, এমরান আহমদ, নাদির আহমদ, সুলতান আহমদ,মোস্তাক আহমেদ, নিশাত মোস্তাফা ইনান, রাসেল আহমদ, অলি আহমেদ,মোস্তাক চৌধুরী, জাকির চৌধুরী, প্রমুখ। উল্লেখ্য, গত বুধবার রাতে সিলেটের অন্যান্য উপজেলার সাথে গোলাপগঞ্জ উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। সিলেট জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম স্বাক্ষরিত আহবায়ক কমিটি গুলোতে ২১ জন সদস্য রাখা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D