দাউদপুরের মুরব্বি নওয়াজ আলীর মৃত্যুতে তুরুকখলা হাড়িয়ারচরের শোক প্রকাশ

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

দাউদপুরের মুরব্বি নওয়াজ আলীর মৃত্যুতে তুরুকখলা হাড়িয়ারচরের শোক প্রকাশ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের দাউদপুর মাঝপাড়া গ্রামের বিশিষ্ট মুরব্বি নওয়াজ আলী (বুদাই মিয়া’র) মৃত্যুতে তুরুকখলা হাড়িয়ারচর এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। এদিকে শোক প্রকাশ করেছেন তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কবির আহমদ, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আব্দুল খালিক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান সহ উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও শোক প্রকাশ করেছেন তুরুকখলা হাড়িয়ারচর স্বপ্নপূরণ একতা যুব সমিতির সভাপতি হাফিজ মাওলানা মুফতি সুলাইমান আহমদ, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ সহ সমিতির সকল নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। -বিজ্ঞপ্তি


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট