|
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০
সিলেট ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সামনে বাস চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে সিলেটগামী বাস মৌলভীবাজার-জ-০৪-০০২৩ বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে একজন মোটর সাইকেল আরোহী নিহত হন। অন্যজন ওসমানী হাসপাতালে নেওয়ার পর মারা যান। তারা হচ্ছেন দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের হাসামপুর গ্রামের সুদীপ দেব ও একই ইউনিয়নের ছব্দলপুর গ্রামের মান্না। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ছাহাবুল ইসলাম জানান, ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করেছে। নিহতদের ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
উল্লেখ্য, ৩ দিন আগে একই সড়কের পারাইরচক নামক স্থানে রাস্তা পারাপারের সময় দাউদপুর ইউনিয়নের গাংপার গ্রামের দাদী ও নাতী বাস চাপায় নিহত হন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D