|
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০
করোনাকালে সম্মুখ যোদ্ধাদের প্রতি সংহতি ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জেলার আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) ‘আমরা সুনামগঞ্জ বাসী’র ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আমরা সুনামগঞ্জ বাসী’র সভাপতি সুখেন্দু সেনের সভাপতিত্বে ও জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সভাপতি জননেতা অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনা ভাইরাসের ঝুঁকি স্বত্বেও দেশজুড়ে নির্ভীকভাবে কাজ করে যাচ্ছেন বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠান ও সংস্থার সহস্রাধিক মানুষ। বর্তমান সঙ্কট উত্তরণের মাধ্যমে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে দেশজুড়ে অক্লান্ত কাজ করে যাচ্ছেন ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সেনাসদস্য, অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা, স্বেচ্ছাসেবী সংগঠন, সাংবাদিক, ত্রাণকর্মী ও ক্লিনিকে সেবাদানে মাঠ পর্যায়ের কর্মীরা। তাদের সংহতি ও কৃতজ্ঞতা জানাতেই এই মানববন্ধন।
এছাড়াও মানববন্ধনে সবাইকে মাস্ক ব্যবহার, শারীরিক দূরত্ব বজায় রাখা, হাঁচি-কাশি ও থুথু ফেলার শিষ্টাচার মানাসহ সাবান-পানি দিয়ে ভালোভাবে হাত ধোয়ার আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা খেলাঘর আসসের সভাপতি বিজন সেন রায়, কবি ইকবাল কাগজী, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি দুর্যোধন দাস দুর্জয়, জেলা খেলাঘর আসরের অর্থ সম্পাদক প্রদীপ পাল প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D