সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়ালো

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০

সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়ালো

সিলেটের দুই ল্যাবে নমুনা পরীক্ষা করে আরো ৯৮ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। বুধবার (২ সেপ্টেম্বর) দৈনিক নমুনা পরীক্ষা শেষে এসব রোগী শনাক্ত করা হয়। আজ শনাক্ত হওয়া আরো ৯৮ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্ত ব্যক্তিদের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে।

জানা গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে আজ বুধবার ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা শেষে মোট ৬৬ জনের শরীরে পাওয়া গেছে করোনাভাইরাসের অস্তিত্ব। আক্রান্তদের মধ্যে সিলেটের ৯, সুনামগঞ্জের ২১, মৌলভীবাজারের ২৮ এবং হবিগঞ্জ জেলার ৮ জন রয়েছেন।

এদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে আজ বুধবার যাদের নমুনা পরীক্ষা করা হয়েছে তাদের মধ্যে ৩২ জনের শরীরে পাওয়া গেছে করোনা। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২৮ ও মৌলভীবাজার জেলার ৪ জন বাসিন্দা রয়েছেন।

সিলেট বিভাগে আজ (বুধবার) সকাল আটটা পর্যন্ত করোনা পজিটিভ হওয়া মোট মানুষের সংখ্যা ছিল ১০৯৬৫ জন। বুধবার সন্ধ্যায় সিলেটের দুই ল্যাবে শনাক্ত হওয়া মোট ৯৮ জনকে নিয়ে এই সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৬৩ জনে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট