ফেঞ্চুগঞ্জে ওসি-এসপি সেজে প্রতারণা!

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০

ফেঞ্চুগঞ্জে ওসি-এসপি সেজে প্রতারণা!

থানার ওসি পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণার অভিযোগে ফেঞ্চুগঞ্জ থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কাজী অপু মিয়া (৩৫) ফেঞ্চুগঞ্জের কাজিবাড়ির মৃত হাবিবুর রহমানের পুত্র।
মঙ্গলবার দিনগত রাতে ফেঞ্চুগঞ্জ থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্র জানায়, কাজী অপু ফেঞ্চুগঞ্জ থানার ওসি ও তার ভাই কাজী টিপু পুলিশ সুপার পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। তারা দুই ভাই একটি মোবাইল নাম্বার থেকে ফোন করে পুলিশ সুপার পরিচয় দিয়ে এক প্রবাসীর টাকা আত্মাসাত করেছে।
পুলিশ জানায়, ওই নম্বরে হোয়াট্সঅ্যাপ খুলে এর প্রোফাইল পিকচারে পুলিশ সুপার ও তার পরিবারের লোকজনের ছবি যুক্ত করে প্রতারণা করেন দুই সহোদর অপু ও টিপু।
এছাড়াও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের ছবির সঙ্গে এডিট করে করে তারা নিজেদের ছবি লাগিয়েও প্রতারণার প্রমাণ পেয়েছে পুলিশ।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, প্রতারক অপু বিভিন্নভাবে মানুষকে প্রভাবিত করে প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট