২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি), জাতীয় অভিভাবক ও প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর উপদেষ্টা ব্যারিষ্টার এম এ সালাম বলেন, এমাজউদ্দীন আহমদ কেবল একজন শিক্ষাবিদই ছিলেন না, একাধারে তিনি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক ছিলেন। তাঁর অবদান জাতি শ্রদ্ধা ভরে স্মরণ রাখবে।
ব্যারিস্টার এম.এ সালাম শোকবার্তা বলেন, দীর্ঘ প্রায় অর্ধশতাব্দি ধরে তুলনামূলক রাজনীতি, প্রশাসন-ব্যবস্থা, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, দক্ষিণ এশিয়ার সামরিক বাহিনী সম্পর্কে গবেষণা করেছেন অধ্যাপক এমাজউদ্দীন। এসব ক্ষেত্রে সমগ্র দক্ষিণ এশিয়ায় তিনি বিশেষজ্ঞ হিসেবেও প্রখ্যাত। অধ্যাপক এমাজউদ্দীন তার লেখায় এবং কথায় সবসময় বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সার্বভৌমত্ব রক্ষায় আজীবন কাজ করে গেছেন। গণতন্ত্র, বাকস্বাধীনতার প্রশ্নে তার সুচিন্তিত ও বিশ্লেষণধর্মী লেখা মানুষকে চিরদিন অনুপ্রাণিত করবে। বর্তমানে রাজনৈতিক সংকটাপন্ন পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুজ্জীবনের দাবির পক্ষে তিনি জাতীয় অভিভাবকের ভূমিকা পালন করেন। এমাজউদ্দিন আহমেদের মৃত্যু একটি নক্ষত্রের পতন। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়। শোকবার্তা ব্যারিস্টার এম.এ সালাম মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D