লগি-বৈঠার তাণ্ডবকারীদের বিচার বাংলার মাটিতেই হবে : রিজভী

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৬

Manual1 Ad Code

২৮ অক্টোবরে লগি-বৈঠার তাণ্ডবকারী ও এর হুকুমদাতাদের বিচার বাংলার মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

Manual4 Ad Code

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘রক্তাক্ত ২৮ অক্টোবর এবং আজকের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ সব কথা বলেন।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আপনি দেশকে লাশ ছাড়া একটা গোলাপ ফুল দেননি লাশের পর লাশ ফেলে তার উপর আপনি দাড়িয়ে আছেন। আর কতো লাশ ফেলবেন, গুম করবেন।

Manual7 Ad Code

রিজভী বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী বলেছেন, অপরাধীরা যাতে ক্ষমতায় না আসতে পারে সে ব্যবস্থা করতে হবে। তিনি নিশ্চয় বিএনপিকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন। তার এ কথায় প্রমাণ করে সরকার গভীর ষড়যন্ত্রের পথে হাঁটছে।

Manual4 Ad Code

বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতউল্লাহ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, অধ্যাপক আমিনুল ইসলাম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন প্রমুখ।

Manual1 Ad Code
Manual2 Ad Code