২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০
৩ জুলাই ২০২০, শুক্রবার : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সদর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক, সিলেট জেলা তাঁতি দলের যুগ্ম-আহবায়ক সৈয়দ আজাদুর রহমান রাজা।
ফ্রান্স থেকে পাঠানো ই-মেইল বার্তায় তিনি বলেন, এম এ হকের মৃত্যুতে সিলেটের রাজনৈতিক অঙ্গনের জন্য বিরাট ক্ষতি হলো। তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও সজ্জন ব্যক্তি হিসেবে সকলের নিকট পরিচিত ছিলেন। সিলেটের বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কর্মকান্ডে তার যথেষ্ট অবদান রয়েছে।
বিএনপি নেতা সৈয়দ আজাদুর রহমান রাজা শোকবার্তায় মরহুম এম এ হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তুপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D