২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫১ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২০
২৪ মে ২০২০, রোববার : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সিলেটে জেলা যুবদলের মিছিলের পরিচিত মুখ প্রয়াত যুবদল নেতা আলতাফ হোসেনের পরিবারকে যুক্তরাজ্যের তিন নেতার পক্ষ থেকে ঈদ উপহার হিসাবে নগদ অর্থ পৌছে দেন দলীয় নেতা মাসুক আহমদ, আবু সালেহ তাহের, জুনেদ আহমদ ।
কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন, যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক লুবেক আহমদ চৌধুরী ও যুক্তরাজ্য জাসাসের সাধারণ সম্পাদক তাজভীর চৌধুরী শিমুলের পক্ষ থেকে ঈদ উপহার হিসাবে এই নগদ অর্থ প্রদান করা হয়। যুক্তরাজ্য প্রবাসী এই ৩ নেতার ঈদ উপহার সিলেটের অনেক নির্যাতিত পরিবার কে আলাদা আলাদা ভাবে সম্প্রতি পৌঁছে দেয়া হয়েছ।
এদিকে সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদারের সাথে প্রয়াত সাহাবুদ্দিন ও আলতাফ হোসেনের পরিবারের পাশে দাঁড়ানো বিষয়ে আমাদের প্রতিবেদকের আলাপ হয়, এ ব্যাপারে তিনি বলেন, ধন নয়, মানুষের পাশে দাঁড়ানোর জন্য চাই মন। দুস্থ, অসহায় মানুষের সেবায় ও করোনাভাইরাস মোকাবিলায় এরা মানবিক মন নিয়ে এগিয়ে যাচ্ছে। তাদের এমন উদ্যোগ সব মহলে প্রশংসা কুড়াচ্ছে।
প্রয়াত যুবদল নেতা আলতাফ হোসেনের পরিবারের পাশে দাড়ানো জন্য “কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন, যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক লুবেক আহমদ চৌধুরী ও যুক্তরাজ্য জাসাসের সাধারণ সম্পাদক তাজভীর চৌধুরী শিমুল-এর প্রতি আমরা কৃতজ্ঞ।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D