আমাদের সম্মেলনে আসেনি,তাদের সম্মেলনে যাওয়ার প্রশ্নই ওঠে না

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৬

Manual4 Ad Code

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে দাওয়াত পেয়েও যায়নি বিএনপি। বিএনপি যোগ না দিলেও এ সম্মেলনে বিদেশি ১১টি রাষ্ট্রের ১৫৫ জন অতিথি উপস্থিত রয়েছেন বলে জানিয়েছেন ডা. দিপু মনি।

বিএনপির কোনো পর্যায়ের নেতা সম্মেলনে উপস্থিত হননি বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।

তিনি আরটিএনএনকে বলেন, ‘এখন পর্যন্ত আওয়ামী লীগের সম্মেলনে দলের প্রতিনিধি হিসেবে কাউকে পাঠানো হয়েছে বা পাঠানো হবে এমন কোনো তথ্য আমার কাছে নেই।’

Manual4 Ad Code

সর্বশেষ বেলা ১২টা ২৫ মিনিট পর্যন্ত বিএনপির কেউ আওয়ামী লীগের এই সম্মেলনে উপস্থিত হননি।

সম্মেলনের অভ্যর্থনা উপ-কমিটির সদস্য সচিব আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মনি জানিয়েছেন সম্মেলনে রাশিয়া, চীন, ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, অস্ট্রিয়া, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার অতিথি রয়েছেন।

আওয়ামী লীগের সম্মেলনের দাওয়াত পাওয়ার পর বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের একটি বক্তব্য রাজনৈতিক অঙ্গনে বেশ আগ্রহ তৈরি করে। অনেকে ধারণা করেছিলেন বিএনপি এই সম্মেলনে যোগ দিতে পারে।

Manual7 Ad Code

দলটির একাধিক নেতা এবং গুলশান কার্যালয় সূত্র মতে জানা গেছে, বেশ কয়েকজন নেতা বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার ব্যাপারে জানতে চান। তখন বেগম জিয়া বলেন, আওয়ামী লীগের সম্মেলনে যেতাম যদি তারা আগে আমাদের সম্মেলনে আসতো। আমরাও তো তাদের আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু তারা তো সেই সংস্কৃতি রক্ষা করেনি। তাদের সম্মেলনে যাওয়ার প্রশ্নই ওঠে না।

এর আগে শুক্রবার এক অনুষ্ঠানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

Manual2 Ad Code

এর আগে বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল বিএনপিকে সম্মেলনের আমন্ত্রণপত্র পৌঁছে দেয়। এরপর দলের এক যৌথ সভা শেষে সম্মেলনে যাওয়ার ব্যাপারে কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code