২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, মে ৯, ২০২০
বয়স্ক মা। ছেলে তার দেখাশোনা করতে নারাজ। আর এই কারণেই মাকে জ্যান্ত মাটি চাপা দিল ছেলে।
ফাঁকা কবরস্থানে মাকে মাটিচাপা দিয়ে বাড়ি ফিরে এসেছিল সে। তিনদিন ধরে বাড়িতে ঘুরেফিরে থাকছিলও সে। কিন্তু শাশুড়ি দীর্ঘদিন ধরে বাড়ি না ফেরায় সন্দেহ হয় বৌমার। পুলিশের দ্বারস্থ হন তিনি। এরপরই রহস্যের উম্মোচিত হয়। চিনের এই মর্মান্তিক ঘটনা সামনে আসতেই শিউরে উঠেছে গোটা বিশ্ব।
উত্তর চিনের পুলিশ সূত্রে খবর, ২ মে হুইল চেয়ারে চাপিয়ে মাকে নিয়ে বেরিয়েছিলেন ছেলে। ঘণ্টাখানেক পরে তিনি বাড়ি ফিরে গেলেও তার মা আর ফেরেননি। এরপর তিনদিন কেটে যায়। কিন্তু সেই মহিলা বাড়ি ফেরেননি। নির্বিকার ছিলেন ছেলেও। জানা গিয়েছে, শানজাই গ্রামের এক কবরস্থানে মাটি চাপা দিয়ে মাকে রেখে গিয়েছিল ছেলে। তিন দিন ধরে সেখানেই ছিলেন ওই মহিলা। শারীরিক শক্তি কম থাকায় তিনি উঠতে পারেননি। তবে ক্ষীণ স্বরে সাহায্য চাইছিলেন। সেই শব্দ শুনেই উদ্ধারকারীরা ওই বৃদ্ধাকে উদ্ধার করেন। ছেলে ইয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, ৭৯ বছরের বৃদ্ধা ওয়াং এর ছেলে ইয়াংয়ের আর্থিক অবস্থা সচ্ছল নয়। তাই মায়ের দায়ভার আর বহন করতে পারছিল না সে। তাই শেষমেশ তাকে জ্যান্ত কবর দেওয়ার সিদ্ধান্ত নেয় সে। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D