আওয়ামী লীগের সম্মেলন শুরু

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০১৬

Manual8 Ad Code

আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

শনিবার সকাল ১০.১৫ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলন মঞ্চে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি।

এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কাউন্সিল উদ্বোধন করেন।

এরপর সংক্ষিপ্ত অভ্যর্থনা ভাষণে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কাউন্সিলর, দেশি-বিদেশি অতিথিদের অভ্যর্থনা জানিয়ে ২০তম কাউন্সিলের সফলতা কামনা করেন।

সকাল ১০.৫ মিনিটের দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলন মঞ্চে এসে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে সম্মেলন মঞ্চে আসেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

এদিকে দিনের প্রথম প্রহরেই কাউন্সিল স্থলে এসে উপস্থিত হন কাউন্সিলররা।

Manual8 Ad Code

সকাল ৯টার মধ্যে সম্মেলন মঞ্চে এসে উপস্থিত হন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা। অপরদিকে দেশি-বিদেশি অতিথিরাও ইতোমধ্যে সম্মেলন মঞ্চে এসে উপস্থিত হয়েছেন।

Manual2 Ad Code

আওয়ামী লীগের কাউন্সিলকে ঘিরে রাজধানীতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলন স্থলসহ আশেপাশে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে।

Manual5 Ad Code

কাউন্সিলরদের দেয়া ব্যাজ ও কার্ডধারী ব্যক্তি ছাড়া সম্মেলন স্থলে অন্য কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। তল্লাশির মধ্য দিয়ে সারিবদ্ধভাবে কাউন্সিলরদের সম্মেলন স্থলে প্রবেশ করেন।

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code