১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০
নাজমুল হোসেন, ইতালি থেকে : মৃত্যুপুরি ইতালিতে করোনা ভাইরাসের প্রকোপ কিছুটা কমতির দিকে। গত কয়েকদিনে আক্রান্ত ও মৃত্যু দুটোই কম। সুস্থতার সংখ্যা দিনে দিনে বাড়ছে। আক্রান্তের তালিকায় রয়েছেন অনেক প্রবাসী। তার মধ্য অনেকেই সুস্থ হয়ে বাড়ি ও ফিরেছেন। কিন্তু সর্বমোট কতজন প্রবাসী এই ভাইরাসে আক্রান্ত আছেন বাংলাদেশ দূতাবাস থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।তবে আশংকা করা হচ্ছে প্রায় পঞ্চাশের উপরে হবে। এর মধ্যে ইউরোপের এই দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন নয় বাংলাদেশি।
২০ মার্চ প্রথম মারা যান গোলাম মাওলা (৫৫) নামে এক প্রবাসী। তারপরে ৩০ মার্চ মারা গেছেন অপু আহমেদ (৪২),২ এপ্রিল মজিবুর রহমানের (৪৬),
৭ এপ্রিল বেরগামো শহরে মারা যান মো. সালাউদ্দিন ছৈয়াল (৪২),
৮ এপ্রিল ইতালির রোমে মৃত্যু হয় আনোয়ার হোসেন হিরু (৭২)এবং একইদিন বেরগামো শহরে মারা যান মিজানুর রহমান (৪৫ ),১১ এপ্রিল বিকালে শনিবার মানিক মিয়া (৪১) নামে এক প্রবাসীর মৃত্যু হয় মিলানে।
১৬ এপ্রিল মিয়া শাহাজান নাম সিলেটের এক প্রবাসী মারা যান ক্রেমনা হাসপাতালে। প্রথমে শাহাজানের মৃত্যু তার নিকট প্রবাসীর মাধ্যমে করোনা ভাইরাসে মারা গেছেন বলে জানা গেলেও পরে হাসপাতাল থেকে মরদেহ প্রদানের সময় সার্টিফিকেটে উল্লেখ করা হয় তিনি শ্বাসকষ্ট জনিত রোগের কারণে মারা গেছেন।
১৮ এপ্রিল মিলানে মারা জানা মোহাম্মদ ফিরোজ ( ২৫ ) .গত ২৪ এপ্রিল ইতালির ভেনিসে নোয়াখালী জেলার শাহ্জাহান ( ৬০ ) মারা যান। পারিবারিক সূত্র জানিয়েছে, তিনি করোনা ভাইরাসে মারা যাননি। কিন্তু ২৬ এপ্রিল হাসপাতাল থেকে জানানো হয় তিনি করোনা ভাইরাসে মারা গেছেন। পরে পরিবারের লোকজন তার মৃত্যু করোনা ভাইরাসে বিষয়টি নিশ্চিত করেছেন এবং স্থানীয় ইতালিয়ান পত্রিকায় ও এই সংবাদ প্রকাশ পেয়েছে কারণ ভেনিসে এই প্রথম একজন প্রবাসী বাংলাদেশী করোনা ভাইরাসে মারা গেলেন।
ইতালিতে করোনায় বিপর্যস্ত প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে বাংলা কমিউনিটি। তাদের ফান্ড থেকে অসহায়দের সহযোগিতা করা হচ্ছে।মিলান কেন্দ্রীয় জামে মসিজদের ইমাম জুনায়েদ সোবহান জানিয়েছেন, ইতিমধ্য তার মাধ্যমে মিলানে মারা যাওয়া পাঁচ বাংলাদেশীর জানাজা ও দাফন সম্পন্ন করেছেন এবং মরহুমদের পরিবারদের খাদ্য সামগ্রী সহ যাবতীয় সহযোগিতা করে যাচ্ছে মিলান স্টাডি ফোরামের সদস্যরা।
করোনা সংক্রমণ রোধে দেশটিতে লকডাউনের সময় ৩ মে পর্যন্ত। এ ছাড়া অর্থনৈতিক জীবন চাকা সচল রাখতে প্রত্যেকের জন্য বোনাস ঘোষণা করেছে ইতালি সরকার।
ইতালিতে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ২৬ হাজার ৬৪৪ জন। সুস্থ হয়েছেন ৬৪ হাজার ৯২৮ জন। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ৬৭৫।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D