আ,লীগের সম্মেলনে যাচ্ছে বিএনপি

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৬

Manual7 Ad Code

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী বন্ধু দলের উদ্যোগে প্রয়াত নেতা আ স ম হান্নান শাহের স্মরণে আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

Manual2 Ad Code

এসময় সরকারি দলের উদ্দেশ্যে আলাল বলেন, আমরা খুশি হয়েছি আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমরা আনন্দিত। আমাদের সম্মেলনে আপনারা আসেন নাই। সৌজন্যতাবোধ দেখিয়ে টেলিফোন করে দুঃখ প্রকাশও করেন নাই।

Manual5 Ad Code

তিনি আরো বলেন, আমরা আপনাদের (আওয়ামী লীগের) মতো হীনমন্য নই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের সম্মেলনে যাওয়ার জন্য বলেছেন। বিএনপি যে একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল সেই প্রমাণ আপনারা সম্মেলনের দিন পাবেন ইনশাল্লাহ।

Manual6 Ad Code

বুধবার আওয়ামী লীগের পক্ষ থেকে মৃণাল কান্তির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কাছে সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রন পত্র দেন।

তাৎক্ষণিকভাবে বিএনপি কিছু না জানালেও আজ বিএনপির প্রতিনিধি হিসেবে সাংবাদিকদের উদ্দেশ্যে আলাল এ কথা বলেন।

Manual1 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code