২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০
সেই সময়ের পেসারদের মাঝে প্রথম সারির একজন ছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা শন পোলক। এবার তিনি তার প্রজন্মের সেরা পেসারদের বাছাই করেছেন। তার তালিকায় আছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, কার্টলি অ্যামব্রোজ, কোর্টনি ওয়ালশ, গ্লেন ম্যাকগ্রা এবং ব্রেট লিকে। তার তালিকায় একজন একজন ভারতীয়র নামও আছে। তিনি জাভাগাল শ্রীনাথ।
পোলক বলেছেন, ‘আমার সময় পাকিস্তানের ছিল আকরাম-ইউনিসের মতো দুর্দান্ত পেস কম্বিনেশন। ওয়েস্ট ইন্ডিজের ছিল অ্যামব্রোজ-ওয়ালশের মতো জুটি। অস্ট্রেলিয়ার ছিল গ্লেন ম্যাকগ্রা ও ব্রেট লি। এই প্রজন্মে যেমন ইংল্যান্ডের আছে আছে জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। ম্যালকম মার্শাল ছিল অন্য পর্যায়ের। আমার সৌভাগ্য যে ক্যারিয়ারের শুরুর দিকে উনার সঙ্গে দেখা হয়েছিল। তিনি আমাকে পেস বোলিং নিয়ে অন্যভাবে দেখতে শিখিয়েছিল।’
দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি পেসারের মতে, ভারতের জাভাগল শ্রীনাথও অসাধারণ পেসার ছিলেন। কিন্তু তিনি প্রাপ্য মর্যাদা পাননি। ওয়ানডে ক্রিকেটে শ্রীনাথ নিয়েছেন ৩১৫ উইকেট। টেস্টে ২৩৬ উইকেট। ভারতীয় ক্রিকেটের সফলতম পেসারদের মধ্যে তিনি অন্যতম। কিন্তু বিশ্বজুড়ে নজরকাড়া বোলারদের তালিকায় বেশিরভাগ সময়ই শ্রীনাথের নাম থাকে না। পোলক তাই বলেছেন, ‘আমার মনে হয় ভারতের শ্রীনাথ যতটা কৃতিত্ব দেখিয়েছেন তিনি ততটা মর্যাদা পান না।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D