মুক্তির পর খালেদা জিয়ার সঙ্গে রিজভীর ১০ মিনিট

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৬

Manual8 Ad Code

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Manual6 Ad Code

বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে খালেদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রিজভী আহমেদ। এসময় খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া তুলে দেন রিজভী।

বিএনপি’র চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বুধবার রাত ৮টার পর খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে প্রায় ১০ মিনিট কথা বলেন রিজভী। এ সময় চেয়ারপারসন রিজভীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাকে সুচিকিৎসা নেয়ার পরামর্শ দেন।

Manual5 Ad Code

বুধবার বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন বিএনপির এই নেতা।

এর আগে গত ১৩ অক্টোবর রমনা থানায় নাশকতার মামলায় ৬ মাসের জামিন পান রিজভী। হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি শহীদুল করিমের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। পরে হাইকোর্টের এই আদেশ আপিল বিভাগও বহাল রাখে। এরই পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে মুক্তি পান বিএনপি নেতা রিজভী।

Manual4 Ad Code

প্রসঙ্গত, ২০১৫ সালের জানুয়ারির ১৮ তারিখ মৎস্য ভবন মোড়ে বাসে অগ্নিসংযোগ ও এক পুলিশ কর্মকর্তার মৃত্যুর ঘটনায় রিজভীর বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করা হয়।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code