৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০
করোনা ভাইরাসের প্রাদুভার্ব ঠেকাতে বর্ষবরণের সব আয়োজন স্থগিত করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধে জনসমাগম পরিহারের লক্ষ্যে আসন্ন ১ বৈশাখ ১৪২৭ তারিখ বা এ সময়ের সব অনুষ্ঠান/কার্যক্রম (তিন পার্বত্য জেলার বৈসবিসহ) স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এদিকে সরকারি নির্দেশনার প্রেক্ষিতে বর্ষবরণের সব আয়োজন স্থগিত করেছে ছায়ানট। সংগঠনটির নির্বাহী সভাপতি সারওয়ার আলী বলেন, গানের মাধ্যমে মানুষকে সত্যিকারের মানুষ হওয়ার জন্য সাধনা করে ছায়ানট। করোনাভাইরাসের কারণে দেশের প্রতিটি মানুষ নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমাদের সংস্কৃতিকর্মীদেরও নিরাপত্তার প্রশ্ন আছে। সব মিলিয়ে রমনা বটমূলে এবার বর্ষবরণের অনুষ্ঠানটি না করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D