৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০
করোনা ভাইরাস বিস্তার রোধে আরও পাঁচদিন অর্থাৎ আগামী ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়ান হয়েছে সুপ্রিম কোর্টসহ দেশের সব অধস্তন আদালতে।
বুধবার (১ এপ্রিল) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেন।
এতে বলা হয়েছে, দেশব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ মোকাবিলা এবং এর বিস্তার রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনপ্রশানসান মন্ত্রণালয়ের ২৪ মার্চের প্রজ্ঞাপনে ঘোষিত সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির ধারাবাহিকতায় ১ এপ্রিলের প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আবার এর সঙ্গে ১০ ও ১১ এপ্রিলের সাপ্তাহিক ছুটিও সংযুক্ত করা হবে।
এর আগে ২৪ মার্চ আরেক বিজ্ঞপ্তিতে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও সব অধস্তন আদালতে সাধারণ ছুটি ঘোষণা করে সুপ্রিম কোর্ট প্রশাসন। এর সঙ্গে আবার যুক্ত করা হয় ৩ ও ৪ এপ্রিলের সাপ্তাহিক ছুটিও।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D