শেখ রাসেলের জন্মবার্ষিকীতে নানা কর্মসূচি আ.লীগের

প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৬

Manual4 Ad Code

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন আজ। ১৯৬৪ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের আঘাতে তিনি মৃত্যুবরণ করেন।

Manual5 Ad Code

মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি যথাযোগ্যভাবে পালন করার জন্য দলীয় নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ।

Manual5 Ad Code

সকাল ৮টায় বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত সব শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোও নিয়েছে পৃথক পৃথক কর্মসূচি।

Manual7 Ad Code

সকাল সাড়ে ১০টায় ধানমন্ডির প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

Manual1 Ad Code
Manual7 Ad Code