করোনা ধরা পড়ায় মিরপুরে একটি ভবন লকডাউন

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০

করোনা ধরা পড়ায় মিরপুরে একটি ভবন লকডাউন

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় রাজধানীর মিরপুরে উত্তর টোলারবাগের একটি ভবন লকডাউন করে রেখেছে পুলিশ। ওই ভবনের আশে-পাশে চলাচলও সীমিত করা হয়েছে। শনিবার (২১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের মিরপুর বিভাগের এসি (দারুস সালাম) মিজানুর রহমান।

মিজানুর রহমান বলেন, মিরপুর ১-এর উত্তর টোলারবাগ দারুসসালাম এলাকার দারুল আমান নামের ওই ভবনে বাস করা এক ব্যক্তির করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া এমন তথ্যের প্রেক্ষিতে বাড়িটি লকডাউন করা হয়েছে।

তিনি বলেন, ওই ভবন থেকে কাউকে বের হতে দেওয়া হচ্ছে না। প্রবেশও করতে দেওয়া হচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের এই নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট