২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০
প্রথমবারের ন্যায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে দাপুটে জয়ে শিরোপা জিতেছে বাংলাদেশের যুবারা। সেই বিজয়ের আনন্দে যখন মেতে উঠেছে পুরো বাংলাদেশে তখন থেমে নেই ইতিহাস-ঐতিহ্যের বিদ্যাপীঠ ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা।
খেলা উপলক্ষে আটটি হলের টিভির রুমে দুপুর থেকেই ছিলো আবাসিক শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। বাংলাদেশের বোলারদের দাপুটে বোলিংয়ে একের পর এক যখন ভারতের উইকেট পড়ছিল তখন মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল পুরো ক্যাম্পাস। আর সর্বশেষ উত্তেজনা আর উৎকণ্ঠার অবসান ঘটে রাকিবুল হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাড়ায় ১৭০ রানে। ৭ রান তুলতে ক্রিজে থাকা আকবর খেলেন মাত্র ৭ বল। আর তাতেই ইতিহাস গড়ে বাংলাদেশ। এই তরুণ যুবাদের হাত ধরেই প্রথমবার কোনো বিশ্বকাপ জয়ের স্বাদ পেল বাংলাদেশ।
এই জয়ে আটটি হলের শিক্ষার্থীরা বের করে বিজয় মিছিল। হল সংলগ্ন খেলার মাঠে একের পর এক লাল নীল আতশবাজি ফুটতে থাকে।
দক্ষিণায়ন হলের আবাসিক শিক্ষার্থী জুয়েল মৃধা বলেন, ‘বাংলাদেশের বিজয়ে আমরা উল্লাসিত।
আরেক শিক্ষার্থী ওবায়েদুর রহমান বললেন, ‘ক্রিকেটে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। অনেক অনেক শুভকামনা বাংলাদেশ টিমের জন্য।’
প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করেছিল। এটাই ছিল যুব বিশ্বকাপে বাংলাদেশের সেরা অর্জন। সেটা এখন অতীত। এখন বিশ্ব চ্যাম্পিয়ন টাইগার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D