জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ সিলেটে

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ সিলেটে

বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি খেলতে ১৫ ফেব্রুয়ারি ঢাকা আসছে জিম্বাবুয়ে। সফরসূচি আগেই চূড়ান্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভেন্যুও চূড়ান্ত ছিলো। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ভেন্যু পরিবর্তন করেছে বিসিবি। চট্টগ্রামের পরিবর্তে সিলেটে হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। মূলত সিলেটে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত থেকেই এই ভেন্যু পরিবর্তন।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি মাত্র ওয়ানডে আয়োজিত হয়। নয়নাভিরাম স্টেডিয়ামটিতে একটি টেস্ট ও আটটি টি-টোয়েন্টি ম্যাচও আয়োজিত হয়। ১৮-১৯ ফেব্রুয়ারি দুইদিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশ সফর শুরু করবে জিম্বাবুয়ে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট