জঙ্গি আর খালেদা পরস্পর সর্ম্পকযুক্ত : ইনু

প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৬

Manual6 Ad Code

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,খালেদা জিয়া বারবার প্রমাণ করেছে ‘জঙ্গি আর খালেদা কখনই আলাদা নয়।’ খালেদা জিয়া জঙ্গির সঙ্গী আর বিএনপি জঙ্গি পুনরুৎপাদনের কারখানা।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ‘জঙ্গি নির্মূল ও জঙ্গি সঙ্গী খালেদাকে বর্জন’ শীর্ষক জাসদের জাতীয় প্রচারাভিযান শুরুতে ঢাকা মহানগর জাসদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু একথা বলেন।

Manual2 Ad Code

তিনি বলেন, দেশের শান্তি-উন্নয়ন-নিরাপত্তার প্রধান শত্রু জঙ্গিবাদ তাদের নির্মুলে সবাই যখন কাজ করছে। তখন গণতন্ত্রের অজুহাতে জঙ্গির সঙ্গী খালেদা ও জঙ্গী পুনরুৎপাদনের কারখানা বিএনপিকে পুষে রাখা দেশের জন্য কোনও মঙ্গল বয়ে আনতে পারে না। তাই জঙ্গির সঙ্গী খালেদাকে গণতন্ত্রের লাইসেন্স দেয়া যায় না।

Manual1 Ad Code

জঙ্গির সঙ্গী খালেদাকেও বর্জন ও বিদায় করতে হবে-এ কথা উল্লেখ করে জাসদ সভাপতি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে একদিকে জঙ্গি মুক্ত নিরাপদ শান্তির বাংলাদেশ গড়ে তোলা এবং দেশকে সমৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে নেয়ার যুদ্ধ চলছে।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন চলছে তার সুফল ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য দুর্নীতি ও বৈষম্যের অবসান করে দেশকে সুশাসন ও সমাজতন্ত্রের পথে এগিয়ে নেয়ার জন্য সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

Manual3 Ad Code

ঢাকা মহানগর জাসদ সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন জাসদের সহ-সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, আফরোজা হক রীনা,শফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম।

যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আখতার, ওবায়দুর রহমান চুন্নু,আনোয়ারুল ইসলাম বাবু, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মাইনুর রহমান ও সাধারণ সম্পাদক মো: নুরুন্নবী, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহিবুর রহমান মিহির ও বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় সংসদের সভাপতি মুহাম্মদ সামছুল ইসলাম সুমন।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code