২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯
১২-১২-১২ অর্থাৎ ২০১২ সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান।
সাকিবের সাথে শিশিরের পরিচয়টা হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এরপর সরাসরি তাদের প্রথম দেখা হয় ইংল্যান্ডে। সাকিব তখন ইংলিশ কাউন্টি দল উস্টারশায়ারের হয়ে খেলতে গিয়েছিলেন ইংল্যান্ডে। শিশির তখন কলেজের স্টাডি ট্যুরে ইউরোপ ভ্রমণ করছিলেন। সেই সময়টায় তিনিও ইংল্যান্ডেই ছিলেন।
এর প্রায় বছরখানেক পর ২০১২ সালের ১২ই ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দুজন। সেই থেকে দুজনের একসাথে পথচলা শুরু। এরই মাঝে ২০১৫ সালের নভেম্বরে সাকিব ও শিশিরের কোল আলো করে আসে তাদের একমাত্র সন্তান আলাইনা। তাকে ঘিরেই এখন দুজনের যত স্বপ্ন।
আপাতত ক্রিকেটের সঙ্গে নেই সাকিবের নাম। ক’দিন আগে ভারতীয় জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়ে গোপন রাখার কারণে এক বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D