২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯
টসে হেরে যাওয়ার পর সিলেট অধিনায়ক জানিয়েছিলেন ১৭০ রান হতে পারে প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জ। সিলেটের ইনিংসের শুরুটা উইকেট পতণ দিয়ে হলেও শেষটা হয়েছে কাঙ্খিত অর্জণের কাছাকাছিতেই। রনি তালুকদারের দ্রুত ফেরার পর ক্যারিবীয় ব্যাটসম্যান জনসন চার্লসের প্রতিরোধ। তবে সেই প্রতিরোধ নাসুমের স্পিনের সামনে হার মানে। সরাসরি বলের লেন্থ না বুঝে বোল্ড হয়ে ফেরেন তিনি। তখন ক্রিকেজ মিঠুনের সঙ্গে যোগ দেন শ্রীলঙ্কান মারকুটে ব্যাটসম্যান জীবন মেন্ডিস। তবে চট্টগ্রাম অধিনায়কের বলে ক্যাচ দিয়েই ফিরে যান তিনি। তারপর মোসাদ্দেককে সঙ্গে নিয়ে মিঠুন করতে থাকেন তার কাজ। মাত্র ১৪ ওভারেই পূর্ণ করেন দলীয় শতরান। এরপর ১৯তম ওভারে দলীয় দেড়শ রানও আসে এই দুই ব্যাটসম্যানের যৌথ প্রযোজনায়। ইনিংসের শেষ ওভারে রুবেলের বলে উড়িয়ে মারতে গিয়ে ২৯ রানে ক্যাচ আউট হয়ে ফেরেন মোসাদ্দেক। তার বিদায়ে ভাঙে ৯৬ রানের জুটি। শেষ ওভারে মাত্র ৭ রান দিয়ে ১ উইকেট তুলে নিলে সিলেটের সংগ্রহ আটকে যায় ১৬২ রানেই। মিঠুন ৮৪ রানে অপরাজিত ছিলেন।
সংক্ষিপ্ত স্কোর :
সিলেট থান্ডার : ২০ ওভারে ১৬২/৪ (রনি ৫, চার্লস ৩৫, মিঠুন ৮৪*, মেন্ডিস ৪, মোসাদ্দেক ২৯, নাজমুল ১; নাসুম ১/৩৪, রুবেল ২/২৭, ইমরিত ১/৩৮, মুক্তার ০/২২, নাসির ০/২২, বার্ল ০/১৫)
মিঠুনের ব্যাটে এগুচ্ছে সিলেট
শুরুতেই উদ্বোধনী ব্যাটসম্যান রনি তালুকদারের পতণের পর ঝড় তুলেছিলেন আরেক ওপেনার জনসন চার্লস (৩৫)। তাকে ফেরানোর পর চ্ট্গ্রামের অধিনায়ক রায়াদ এমরিত তুলে নেন লঙ্কান অলরাউন্ডার জীবন মেন্ডিসকে (৪)। তারপর মিঠুন-মোসাদ্দেক জুটিতে এগিয়ে যাচ্ছে সিলেট। মিঠুন ৪৬ ও মোসাদ্দেক ৫ রানে অপরাজিত আছেন।
দলীয় সংগ্রহ ১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৯ রান।
প্রথম উইকেট রুবেলের
জমকালো উদ্বোধনের দু’দিন পর শুরু হয়েছে মাঠের লড়াই। সেই লড়াইয়েও জৌলুস ধরে রেখেছেন ক্রিকেটাররা। তবে চার-ছক্কার টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম ম্যাচের শুরুতে দাপট দেখালেন এক বোলার। এবারের বিশেষ ‘বঙ্গবন্ধু’ বিপিএলের প্রথম উইকেট শিকারি বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন।
আজ বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হওয়া সপ্তম আসরের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি সিলেট থান্ডার। টস জিতে বোলিং বেছে নেয়া চট্টগ্রামকে শুরুতেই সুফল এনে দেন রুবেল।
নিজের প্রথম ওভার করতে এসেই চতুর্থ বলে রনি তালুকদারকে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের তালুবন্দি করান তিনি। একটি চারে রনির করা ৫ রানই তখন চট্টগ্রামের দলীয় সংগ্রহ।
তবে এরপর চট্টগ্রামের বোলারদের উপর চড়াও হন আরেক ওপেনার জনসন চার্লস। ঝড়ো ব্যাটিংয়ে শুরুর ধাক্কা সামলে সিলেটকে কক্ষপথে ফিরিয়ে ফিরে গেছেন তিনিও। বাংলাদেশি বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের বলে বোল্ড হবার আগে ২৩ বলে ৭টি চারে এই ক্যারিবীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান খেলেন ৩৫ রানের ঝলমলে এক ইনিংস।
৮ ওভার শেষে ২ উইকেট হারানো সিলেটের সংগ্রহ ৫৮। মোহাম্মদ মিঠুন ব্যাটকরছেন ১৩ রান নিয়ে। ২ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন লঙ্কান জীবন মেন্ডিস।
একই ভেনুতে সন্ধ্যা সাড়ে ৬টায় দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই হেভিওয়েট দল বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ওরিয়র্স ও রংপুর রেঞ্জার্স।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D