অন্য কোনো সরকার এমন কাজ করে দেখাতে পারেনি : জয়

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০১৬

Manual5 Ad Code

প্রধানমন্ত্রীর ছেলে ও তার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, রাজনৈতিক বিবেচনায় কোনো অপরাধীই শাস্তি থেকে রেহাই পাবে না। কেননা, রাজনৈতিক দৃষ্টিকোণ বিবেচনা না করেই আওয়ামী লীগ সরকার যেকোনো অপরাধীদের শাস্তি নিশ্চিত করেছ।

Manual2 Ad Code

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুকে স্ট্যাটাসে এই মন্তব্য করেন সজীব ওয়াজেদ জয়। এখানে তার স্ট্যাটাসটি হুবহু আরটিএনএনের পাঠকদের জন্য তুলে ধরা হলো-

Manual7 Ad Code

ফেসবুক স্ট্যাটাসে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বদরুলকে ঘটনা ঘটার সাথে সাথেই গ্রেফতার করা হয়েছিলো। আমাদের আওয়ামী লীগ সরকার ধারাবাহিকভাবে অপরাধীদের রাজনৈতিক দৃষ্টিকোণ বিবেচনা না করেই শাস্তি দিয়েছে। বিশ্বজিত থেকে খাদিজার আক্রমণকারী কেউই রক্ষা পাবে না। এমনকি বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য থেকে শুরু করে তাদের সন্তানাদিও গ্রেফতার এড়াতে পারেনি। বাংলাদেশে অন্য কোনো সরকার এমন কাজ করে দেখাতে পারেনি।’

‘কেউ কেউ এমন নোংরা ছড়ায় যে আমরা শুধুমাত্র আওয়ামী লীগের বিরোধিতাকারিদেরই গ্রেফতার করে আসছি। এটি মিথ্যা প্রচারণার আরেকটি প্রচেষ্টা মাত্র। আমরা শুধুমাত্র অপরাধীদেরই গ্রেফতার করি যারা মানুষের উপর আক্রমণ করে; যারা মানুষ পুড়িয়ে মারে; যারা হত্যা প্লটে জড়িত কিংবা যারা সামরিক অভ্যুত্থান জড়িত।’

Manual5 Ad Code

‘এটা হচ্ছে তাই, যা করা উচিত। আমাদের আইন মেনে চলা একটি জাতি হিসেবে পরিণত হওয়া উচিত। কেউই আইনের ঊর্ধ্বে না; সে যেই হোক -ক্ষমতাসীন দলের কোন সদস্য; বিরোধীদলের কোন সদস্য, সুশীল সমাজ, সাংবাদিক কিংবা ব্যবসায়ী।’

Manual8 Ad Code

এ ছাড়া তিনি তার স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর একটি বক্তব্য নিয়ে প্রকাশিত সংবাদের লিংক শেয়ার করেন। যার শিরোনাম ‘কোনো অপরাধীকে প্রশ্রয় দিচ্ছি না: হাসিনা’।

Manual1 Ad Code
Manual4 Ad Code