সিলেটের কলেজ ছাত্রী খাদিজাকে দেখতে স্কয়ার হাসপাতালে মির্জা ফখরুল

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৬

Manual1 Ad Code

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর হামলার তীব্র নিন্দা ও হামলাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual1 Ad Code

বুধবার দুপুর আড়াইটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজাকে দেখতে এসে তিনি এ দাবি জানান।

বিএনপির মহাসচিব বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত বদরুলকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেয়ার জোর দাবি জানাচ্ছি।

Manual7 Ad Code

তিনি বলেন, ক্ষমতাসীন দলের প্রশ্রয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার কারণেই খাদিজার উপর হামলার ঘটনা ঘটেছে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, সারাদেশেই ছাত্রলীগের হাতে নির্যাতিত হচ্ছে সাধারণ মানুষ। এ ধরনের ঘটনাই প্রমাণ করে দেশে আইন-শৃঙ্খলার কতটা অবনতি হয়েছে।

Manual3 Ad Code

তিনি আরো বলেন, খাদিজার অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা মেয়েটিকে দেখেছি। ডাক্তার বলেছেন, গতকাল রাতে তার রক্ত চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code