২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৯
বিশ্বকাপের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এক হাজার রান ও ৩০ উইকেট শিকারের রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। বিশ্বকাপে দুটি সেঞ্চুরি ও সাতটি হাফসেঞ্চুরি রয়েছে তার। বিশ্বকাপে সপ্তম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেই টুর্নামেন্টে হাজার রান ও ৩০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব। এছাড়া এ ম্যাচেই যুবরাজ সিংয়ের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এক ম্যাচে অর্ধশতক ও পাঁচ উইকেট নেয়ার গৌরব অর্জন করেন।
চলতি বিশ্বকাপের প্রতি ম্যাচেই কোন না কোন রেকর্ডের মালিক হচ্ছেন সাকিব। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ছয় হাজার রান করার গৌরব অর্জন করেন তিনি। এছাড়া ইতিহাসের মাত্র পঞ্চম অলরাউন্ডার হিসেবে ছয় হাজার রান ও ২৫০ উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করেন। বিশ্বকাপে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে শতক হাঁকান তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে এক বিশ্বকাপে ৪৭৬ রান করেন। এতদিন তার রেকর্ডে কোন না কোন অংশীদার থাকলেও এবার আর কাউকে রাখলেন না। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ১০০০ রান ও ৩২ উইকেট শিকার করার গৌরব অর্জন করেন চলতি বিশ্বকাপের সবচেয়ে মূল্যবান এ ক্রিকেটার।
আফগানদের বিপক্ষে খেলার আগে ৯৬৫ রান ছিল তার। ৩৫ রান করে নবম এশীয় ব্যাটসম্যান হিসেবে হাজার রানের রেকর্ড গড়েন ৩২ বছর বয়সী সাকিব। মুজিব উর রহমানের বলে আউট হওয়ার আগে বিশ্বকাপে এক হাজার ১৬ রান করেছেন তিনি। এরপর বোলিংয়ে একাই ধস নামান সাকিব। তুলে নেন আফগানিস্তানের চার উইকেট। বিশ্বকাপে সাকিবের উইকেট সংখ্যা এখন ৩২।
২০০৭ বিশ্বকাপ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু হয় সাকিবের। বিশ্বসেরা এ অলরাউন্ডারের প্রথম ম্যাচেই ভারতকে হারিয়ে ইতিহাস গড়ে টাইগাররা। সে ম্যাচে অর্ধশতক তুলে নিয়েছিলেন তিনি। এরপর ২০১১, ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে অংশগ্রহণ করেন তিনি। চার বিশ্বকাপে ২৭ ম্যাচ খেলে এ কীর্তি গড়েন সাকিব। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D