১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, মে ৩১, ২০১৯
সিলেট সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের মধ্যে পবিত্র ঈদুল ফিতরের অনুদান প্রদান করেছে সিসিক।
বৃহস্পতিবার রাতে নগরের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটরিয়ামে এক অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ৪৪১ জন ইমাম-খতিবকে ১৫’শ টাকা করে ৬লাখ ৬১ হাজার ৫’শ টাকা ও ৬৩০ জন মুয়াজ্জিনকে এক হাজার টাকা করে ৬ লাখ ৩০হাজার টাকা প্রদান করা হয়।
এ অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘সমাজ সংস্কারে আলেম-ওলামা এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবগণ কার্যকর ভূমিকা পালন করেছেন। যুগ যুগ থেকে তারা সমাজকে দুঃখ-বেদনা ও বিপদ থেকে মুক্ত করে সঠিক দিকনির্দেশনা প্রদান করে চলেছেন।’
ইমাম খতিব ও মুয়াজ্জিনদের হাতে এই সামন্য অনুদান তুলে দিতে পেরে নীজেকে সুভাগ্যবান মনে করছেন বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, জালালাবাদ ইমাম সমিতির সিলেটের সভাপতি নয়াসড়ক জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা, শামছুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর আজম খান, রেজওয়ান আহমদ ও ইমাম সমিতি সিলেটের সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব।
অনুষ্ঠানে ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লৌদী, প্যানেল মেয়র-৩ এবিএম জিল্লুর রহমান উজ্জল, মোঃ সিকন্দর আলী, রাশেদ আহমদ, আব্দুর রকিব তুহিন, আব্দুল মুহিত জাবেদ, তাকবির ইসলাম পিন্টু, রকিবুল ইসলাম ঝলক, ছালেহ আহমদ সেলিম, এস এম শওকত আমীন তৌহিদ, তারেক উদ্দিন তাজ, বিক্রম কর সম্রাট, এ.কে.এ লায়েক, সিসিকের হিসাব কর্মকর্তা আনম মনসুফ ও প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান উপস্থিত ছিলেন ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D