সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আসন ফাঁকা ২৮টি

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, মে ১০, ২০২৬

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আসন ফাঁকা ২৮টি

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের মেধাতালিকার ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে।

রোববার (১০ মে) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়। তিনটি বিভাগে মোট ১৮০টি আসনের বিপরীতে মেধা তালিকা ১ থেকে ১৯৮ পর্যন্ত সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। প্রথম দিন ১৫২ জন শিক্ষার্থী ভর্তি হয়। আসন ফাঁকা রয়েছে ২৮টি।

কলেজ সূত্র জানায়, ফাঁকা থাকা শুন্য আসনের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে না। শিক্ষার্থীকে ফোনে কল করে নিশ্চিত করে ডাকা হবে। কলেজে এসে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে। আগামী ১৪ মে বৃহস্পতিবার ফাঁকা আসনে ভর্তি সম্পন্ন করবে ভর্তি কমিটি।

কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বলেন, প্রথম দিন ১৫২ জন শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছে। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২৮টি আসন ফাঁকা রয়েছে। আগামী বৃহস্পতিবার ফাঁকা আসনে ভর্তি নেওয়া হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট