ঘোড়াশালে বিদ্যুতের ইউনিট বন্ধ, লোডশেডিংয়ের শঙ্কা

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৬

ঘোড়াশালে বিদ্যুতের ইউনিট বন্ধ, লোডশেডিংয়ের শঙ্কা

নরসিংদীর ঘোড়াশাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি ইউনিট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন দেখা দিয়েছে। একই সঙ্গে আন্ডার ফ্রিকোয়েন্সির কারণে ১৩২ কেভি সঞ্চালন লাইনের কয়েকটি লাইন বন্ধ হয়ে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে (২৭ অক্টোবর) ঘোড়াশাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি ইউনিট হঠাৎ বন্ধ হওয়ার পর আন্ডার ফ্রিকোয়েন্সির কারণে ১৩২ কেভি সঞ্চালন লাইনের কয়েকটি লাইন ট্রিপ করে। এতে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।

বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রাহকদের সাময়িক লোডশেডিংয়ের মুখে পড়তে হতে পারে।

বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রাহকদের সাময়িক ভোগান্তির আশঙ্কা রয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট