|
প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৬
মৌলভীবাজারের বড়লেখায় ৯০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে লোহার রডের আঘাতে মো. আলিফ আহমেদ (৫৬) নামের এক দর্জির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আরেক দোকানদার ইমাম উদ্দিন (২৮) পলাতক রয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার উত্তর শাহাজপুর ইউনিয়নের সায়পুর গ্রামে রায়পুর-দৌলতপুর সড়কের পাশে আব্দুল মতিনের মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আলিফ আহমেদ বড়লেখা উপজেলার আতুয়া গ্রামের মৃত ওয়াতির আলীর ছেলে। অভিযুক্ত ইমাম উদ্দিন একই উপজেলার রায়পুর গ্রামের মৃত রব আলীর ছেলে।
পুলিশ জানায়, ৯০ টাকা পাওনা নিয়ে আলিফ আহমেদের সঙ্গে পাশের দোকানদার ইমাম উদ্দিনের ঝগড়া হয়। একপর্যায়ে ইমাম উদ্দিন লোহার রড দিয়ে আলিফকে আঘাত করেন। এতে তার বাম হাতের কবজিসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে তাকে অচেতন অবস্থায় স্থানীয় এক চিকিৎসকের চেম্বারে নেওয়া হলে চিকিৎসক আলিফ আহমেদকে মৃত ঘোষণা করেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
তিনি বলেন, “ঘটনার পর থেকে অভিযুক্ত ইমাম উদ্দিন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।”

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D