১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২০ পূর্বাহ্ণ, মে ৩০, ২০১৯
৩০ মে ২০১৯, বৃহস্পতিবার : সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লামাপাড়া গ্রামে ভূমি বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত ২৭ মে সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে। এ ব্যপারে কানাইঘাট থানা লামাপাড়া গ্রামের মৃত মতছির আলীর ছেলে সন্ত্রাসী হামলায় আহত সেরওয়ান আলী বাদী হয়ে একই গ্রামের মঈন মিয়ার ছেলে নিজাম মিয়া, ইমাম মিয়া ও সাবাজ মিয়া’র নাম উল্লেখ করে আরো ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করে কানাইঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নিজাম মিয়া গং আসামীগণ বাদীর প্রতিবেশি হওয়ার সুবাদে বাদীর জায়গা জবর দখল করা লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ পায়তারা চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আসামীগণ বিনা টাকায় তাদের নামে ৪ শতক ভূমি রেজিস্ট্রারী দলিল করে দেয়া জন্য বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করে আসছিলো। ভূমি তাদের নামে রেজিস্ট্রারী করে না দেয়ার কারণে ক্ষিপ্ত হয়ে গত ২৭ মে সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে বাদী সেরওয়ান আলী গোলাপগঞ্জের উদ্দেশ্যে রওয়না দিলে বিবাদীদের বাড়ীর সামনে পৌঁছা মাত্রই আগে থেকে ওঁৎপেতে থাকা বিবাদীগণ দেশীয় অস্ত্র নিয়ে বাদীর উপর হামলা চালায়। হামলায় সেরওয়ান আলী রক্তাক্ত জখম হন।
বাদীর চিৎকার শোনে তার স্ত্রী আনোয়ারা বেগম এগিয়ে আসলে সমূহ সন্ত্রাসীরা তার উপরও হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে। এ সময় আনোয়ারা বেগমের গলায় থাকা ১ ভরি স্বর্ণের চেইন লুট করে নেয় এবং বাদী বাড়ীতে লাগানো সুপারি, কলা, আকাশী গাছের চারা কেটে আনুমানিক ৩৭ হাজার টাকার ক্ষতি সাধন করে।
বাদী ও তার স্ত্রীর চিৎকার শোনে বাদীর ভাই ও প্রতিবেশিরা এগিয়ে আসলে সমূহ আসামীগণ প্রকাশ্য হত্যা করার হুমকী দিয়ে চলে যায়। পরে বাদীর ভাই ও প্রতিবেশিরা গুরুতর আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করেন।
এজাহার দাখিলের পর কানাইঘাট থানা পুলিশ ২৯ মে বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পুলিশ চলে যাওয়ার পর পরই বিবাদীগণ প্রকাশ্যে হত্যার হুমকী প্রদান করে। এতে বাদী ও তার পরিবারের সদস্যবৃন্দ চরম নিরাপত্তা হীনতায় ভোগছেন। বাদী তার ও পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D