১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, মে ২৭, ২০১৯
সিলেট নগরীর বন্দরবাজার ও মিরাবাজারে অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৬ মে) দুপুরে জেলা প্রশাসনের দু’টি টিম বন্দরবাজার ও মিরাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তারের নেতৃত্বে বন্দরবাজারে অভিযান চলাকালে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে বন্দরবাজারের লালবাজারের শাহপরান রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, রাজধানী রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও সিলেট ফ্রুটসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হক এর নেতৃত্বে মিরাবাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সারা স্টোরকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D