৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৮
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরসূচি ফের পরিবর্তন হয়েছে। আগামী ২২ ডিসেম্বর প্রধানমন্ত্রী সিলেট আসবেন বলে সিলেট আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে, তাঁর আগমন উপলক্ষে আজ (১৬ ডিসেম্বর) রবিবার সন্ধা ৬টায় নগরীর হাফিজ কমপ্লেক্সে আওয়ামী লীগের এক জরুরী সভা আহবান করা হয়েছে। সভায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ,অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক,সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক,সিলেট বিভাগে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে আওয়ামী লীগ মনোনীত সকল প্রার্থীগনকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান,জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট লুৎফর রহমান,জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D