৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩১ পূর্বাহ্ণ, মে ৮, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখনো তেহরানের হাতে রয়েছে। এ পরিস্থিতিতে প্রণালিটিতে আটকে আছে প্রায় ১ হাজার ৬০০ জাহাজ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, চলমান উত্তেজনার মধ্যেও বৃহস্পতিবার (৭ মে) হরমুজ প্রণালি ঘিরে ইতিবাচক বার্তা দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, প্রণালিটি দিয়ে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজকে জ্বালানি, চিকিৎসাসেবা এবং সীমিত পরিসরে মেরামত সামগ্রী সরবরাহের প্রস্তুতি নেওয়া হয়েছে।
ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থা (পিএমও) এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানায়, হরমুজ প্রণালি ও সংলগ্ন জলসীমায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য জনসাধারণের সামুদ্রিক সেবা, কারিগরি সহায়তা এবং স্বাস্থ্যসেবা দিতে তারা প্রস্তুত রয়েছে।
সংস্থাটি বলছে, এটি ইরানের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বেরই অংশ।
গত তিন দিন ধরে প্রতিদিন তিনবার ভিএইচএফ মেরিন রেডিওর মাধ্যমে সম্প্রচারিত বার্তায় জাহাজের অধিনায়ক ও মালিকদের প্রয়োজনীয় জ্বালানি, চিকিৎসাসেবা, অনুমোদিত মেরামত সামগ্রী ও অন্যান্য সহায়তা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সহায়তা প্রয়োজন হলে জাহাজগুলো নিকটস্থ ইরানি বন্দরের ভেসেল ট্রাফিক সার্ভিসের সঙ্গে চ্যানেল-১৬ এর মাধ্যমে যোগাযোগ করতে পারবে। এছাড়া স্থানীয় এজেন্টদের মাধ্যমেও সেবা গ্রহণের সুযোগ রাখা হয়েছে।
পিএমও জানিয়েছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-বাণিজ্যিক করিডোরে নৌ-নিরাপত্তা ও বন্দরসেবা নিশ্চিত করা ইরানের সার্বভৌম দায়িত্বের অংশ।
বিশ্ব জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে এমন ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D