২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৮
রাজনীতিতে আসছেন দেশের ক্রিকেটের দুই তারকা। শুধু রাজনীতি-ই নয়, ২৩ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তারা। এজন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনতে রবিবার ধানমন্ডি কার্যালয়ে যাবেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া শনিবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাশরাফি ও সাকিব রবিবার সকাল সাড়ে দশটার দিকে মনোনয়ন ফরম কিনতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আসবেন বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তারা ওবায়দুল কাদেরকে ফোন করেছিলেন। এ ব্যাপারে ওবায়দুল কাদেরের সঙ্গে তাদের কথা হয়েছে।
উল্লেখ্য, মাশরাফির বাড়ি নড়াইল ও সাকিব আল হাসানের মাগুরায়।
এর আগে, ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান নির্বাচন করতে পারেন বলে ৩০ মে ইঙ্গিত দিয়েছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সে সময় তিনি বলেছেন, তারা যদি নির্বাচনে আসেন, তাহলে তাদের ভোট দেবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D