মোবাইল ফোনে কথা বলতে বলতে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৮

মোবাইল ফোনে কথা বলতে বলতে যুবকের মৃত্যু

Manual6 Ad Code

সিলেট নগরীতে মোবাইল ফোনে কথা বলতে বলতে এক পথচারী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ৩টার দিকে নগরীর ধোপাদিঘীরপার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার মর্গে পাঠিয়েছে পুলিশ।

Manual7 Ad Code

মৃত যুবকের নাম মিজানুর রহমান। বয়স আনুমানিক ৩৫ বছর। বাড়ি কিশোরগঞ্জে বলে জানিয়েছে পুলিশ।

Manual5 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, মোবাইল ফোনে কথা বলতে বলতে প্রায় দৌড়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। ধোপাদিঘীর দক্ষিণপারে হোটেল সানফ্লাওয়ার এর সামনে গিয়ে হঠাৎ পড়ে যান তিনি। সেখানেই তার মৃত্যু হয়।

সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধোপাদিঘীরপার এলাকায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

তিনি জানান, স্ট্রোক করার কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code