৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৮
সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রত্না বেগম (৩০) নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে ছাতক উপজেলার কৈতক ব্রিজের পাশে নিজের ছেলের মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হন তিনি। পরে তার ছেলে ও স্থানীয় লোকজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ জেলা পরিষদের (সংরক্ষিত) সদস্য ও সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক সাবিনা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার রাত ৯টার দিকে সিলেট শহরের রাজার গলি এলাকায় অবস্থিত নিজ বাসা থেকে ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে ছাতক উপজেলার কৈতকের উদ্দেশে রওনা হন রত্না। সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়া বাজারের নিকটবর্তী কৈতক ব্রিজের আগে পরনের ওড়না মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে গেলে তিনি পেছন থেকে পড়ে যান। এতে গুরুতর আহত হন তিনি।
ছেলে ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রত্না বেগম গত সিটি করপোরেশন নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ছিলেন। তবে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D