২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৮
মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে উদ্ধার নিখোঁজ শিশুকে তার পিতা-মাতার জিম্মায় দেয়া হয়েছে।
এসএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ সেপ্টেম্বর মহানগর গোয়েন্দা পুলিশের এস আই মোহাম্মদ আলী সঙ্গীয় ফোর্স’সহ মহানগর এলাকায় রাত্রিকালীন টহল ডিউটির সময় রাত আনুমানিক দেড়টায় দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্ত্বরে অজ্ঞাতনামা এক শিশুর সন্ধান পায়। শিশুটিকে জিজ্ঞাসাবাদে তার নাম নাজমুল হক শান্ত, পিতা- জুয়েল মিয়া, সাং- সাদেকপুর, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ বলে জানা যায়। বিষয়টি মহানগর গোয়েন্দা শাখার উর্ধ্বতন অফিসারদের অবহিত করে শিশুটির মা-বাবাকে জানানো হয়।
জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর শাকি মোহাম্মদ হাফিজিয়া মাদ্রসায় যাওয়ার সময় সকাল অনুমান ১১টার সময় হারিয়ে যায়। তার মা-বাবা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে চুনারুঘাট থানায় একটি জিডি করে (জিডি নং- ১০০৬ তারিখ- ২০/০৯/২০১৮খ্রি)। শিশুটিকে তার বাবা জুয়ের মিয়া এবং চাচা বাচ্চু মিয়ার নিটক বুঝিয়ে দেওয়া হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D