‘হায় হোসেন’ ধ্বনি তুলে তাজিয়া মিছিলে শোকের মাতম

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৮

‘হায় হোসেন’ ধ্বনি তুলে তাজিয়া মিছিলে শোকের মাতম

Manual3 Ad Code

হিজরি সালের ১০ মহরমকে আশুরা হিসেবে পালন করে থাকে মুসলিম বিশ্ব। ত্যাগ ও শোকের ঘটনাবহুল এই দিনে ইরাকের কারবালা প্রান্তরে মুয়াবিয়া (রা) এর সৈন্যদের হাতে শহীদ হন হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেন (রা)। এদিন সারাবিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে আশুরা।

Manual6 Ad Code

আশুরা উপলক্ষে রাজধানীতের নিশ্ছিদ্র নিরাপত্তায় শোকের মাতনে তাজিয়া মিছিল বের করেছে শিয়া মতাবলম্বী ধর্মপ্রাণ মুসলমানরা। আজ শুক্রবার সকাল সোয়া ১০টায় রাজধানীর পুরান ঢাকার হোসনি দালান থেকে বের হয় তাজিয়া মিছিল।

Manual5 Ad Code

একই সঙ্গে রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, বকশিবাজার, লালবাগ, পল্টন, মগবাজার থেকেও আশুরার মিছিল বের হয়। কোন হুমকি না থাকলেও রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ডেকে রাখেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এদিন, পুলিশি নিরাপত্তায় হোসনি দালান থেকে বের হওয়া মিছিলে অংশ নেন হাজারো মুসল্লি। মিছিল থেকে ‘হায় হোসেন, হায় হোসেন’ স্লোগানে মাতম করতে দেখা যায় যুবকদের। এ মিছিল থেকে মূলত কারবালার ঘটনার শোকাবহ দৃশ্যায়ন করা হয়। মিছিলে বুক চাপড়ে, মাতম করে শোক প্রকাশ করেন শিয়া ধর্মাবলম্বীরা।

গত ২০১৫ সালের ২৪ অক্টোবর আশুরা উপলক্ষে হোসনি দালানে শোক মিছিলের প্রস্তুতিকালে গ্রেনেড বোমা চালায় জঙ্গিরা। এ ঘটনায় নিহত হন ২ জন ও আহত হয় শতাধিক। ওই ঘটনার পর থেকে তাজিয়া মিছিলে বেশ কড়াকড়ি আরোপ করে আসছে ঢাকা মহানগর পুলিশ। এবারও নিরাপত্তার ক্ষেত্রে কোনো ব্যত্যয় রাখতে চায়নি পুলিশ। পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ইমামবাড়া সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

মিছিলে অংশগ্রহণকারীদের আর্চওয়ে দিয়ে প্রবেশ করতে হচ্ছে। এ ছাড়া প্রত্যেক দর্শনার্থীর দেহ তল্লাশী করে অনুষ্ঠানস্থলে প্রবেশ করানো হচ্ছে। পুলিশ ও র্যা বের ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করানো হয়েছে।

Manual5 Ad Code

তাজিয়া মিছিলের আগে, মাঝে, পাশে ও পেছনে নেয়া হয়েছে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা। শোক মিছিলের নিরাপত্তায় সাদা পোশাকে ও ইউনিফর্মে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজধানীর বড় কাটারা ইমামবাড়া, খোজা শিয়া ইসনুসারী ইমামবাড়া এবং বিবিকা রওজাতেও নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

মিছিলের শুরুতেই দুটি কালো গম্বুজ বহন করা হয় বিশ্ব নবী (স) এর মেয়ে বিবি ফাতেমার স্মরণে। এ ছাড়াও মিছিলের অংশগ্রহণকারীরা বিভিন্ন নিশান নিয়ে আসেন।

Manual6 Ad Code

হোসনি দালানের সুপারিনটেনডেন্ট এম এম ফিরোজ হোসাইন বলেন, পবিত্র আশুরা পালিত হচ্ছে রাজধানীসহ দেশব্যাপী। আশুরার পবিত্রতা রক্ষা, উদযাপনে শৃঙ্খলা রক্ষায় দেশবাসীর সহযোগীতা প্রত্যাশা করেন তিনি।

দুপুর ১টার মধ্যে তাজিয়া মিছিল শেষ করার নির্দেশনা রয়েছে। মিছিলটি হোসনি দালান থেকে ধানমন্ডি লেকে স্থাপিত প্রতিকী কারবালায় গিয়ে শেষ হবে।

Manual1 Ad Code
Manual2 Ad Code