১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৮
৫ সেপ্টেম্বর ২০১৮, বুধবার : দেশে গণতন্ত্র সুদৃড় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত বলেই বিভিন্ন দলের মানুষ ভোট দিয়ে নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পারছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত দুই মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক প্রকল্প হাতে নেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ নিউক্লিয়ার ক্লাবে প্রবেশ করেছে।
নবনির্বাচিত রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর দুই সিটির কাউন্সিলরদের শপথ করান স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণ করেন আরিফুল হক চৌধুরী। এছাড়া সংরক্ষিত নয় কাউন্সিলর ও ২৭ ওয়ার্ডের কাউন্সিলরও শপথ গ্রহণ করেন।
গত ৩০ জুলাই অনুষ্ঠিত সিসিক নির্বাচনে ১৩৪ কেন্দ্রের মধ্যে অনিয়মের কারণে দু’টির ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। এদিন ১৩২ কেন্দ্রে আরিফুল হক চৌধুরী ৯০ হাজার ৪৯৬ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ৮৫ হাজার ৮৭০ ভোট পান। কিন্তু ভোটে কামরানের চেয়ে এগিয়ে থাকলেও স্থগিত কেন্দ্র দু’টির ভোটের চেয়ে ১৬১ ভোটে পিছিয়ে ছিলেন আরিফ।
গত ১১ আগস্ট স্থগিত দু’টি কেন্দ্রের পুনরায় নির্বাচন শেষে আরিফুল ৬ হাজার ১৯৬ ভোটে কামরানকে পেছনে ফেলে বিজয়ী হন। ১৩৪টি কেন্দ্রের ফলাফলে ৯২ হাজার ৫৯৩ ভোট পান আরিফুল। আর কামরান পেয়েছেন মোট ৮৬ হাজার ৩৯৭ ভোট। ঘোষিত ফলাফলে আরিফকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
২০১৩ সালের ২১ জুলাই গণভবনে শেখ হাসিনার কাছে প্রথমবারের মতো সিলেট সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়ে শপথবাক্য পাঠ করেন আরিফুল হক চৌধুরী।
এদিকে, এএইচএম খায়রুজ্জামান লিটনও দ্বিতীয়বারের মতো রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) মেয়র নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করেন। নগরীর ৪০ কাউন্সিলররাও আজ শপথ পাঠ করেন।
৩০ জুলাই রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনে নৌকা প্রতীকে ১ লাখ ৬৬ হাজার ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো মেয়র হন লিটন। এর আগে ২০০৮ সালে মেয়র নির্বাচিত হয়েছিলেন লিটন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D